spot_img

রাফাহ সীমান্ত পুনরায় খোলা ফিলিস্তিনিদের ‘অর্জিত অধিকার’: হামাস

অবশ্যই পরুন

হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, রাফাহ সীমান্ত পুনরায় খোলা ফিলিস্তিনি জনগণের ‘অর্জিত অধিকার’। ফিলিস্তিনি গণমাধ্যমে উদ্ধৃত মন্তব্যে তিনি এ কথা জানান।

হামাস সতর্ক করে বলেছে, রাফাহ সীমান্তে ইসরায়েলের কোনো ধরনের বিধিনিষেধ বা শর্ত আরোপ করা হলে তা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

কাসেম বলেন, ‘আমরা মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানাই—সীমান্তে দখলদার শক্তির আচরণ নজরদারি অব্যাহত রাখুন, যাতে অবরোধকে অন্য কোনোভাবে নতুন করে সাজানোর চেষ্টা না হয়।’

এই মন্তব্য আসে ইসরায়েলের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর, যেখানে বলা হয় দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত পুনরায় খুলে দেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

প্রধান জামাতে ঈদের নামাজ শেষে যুদ্ধ বন্ধে প্রার্থনা

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে মোনাজাতে মুসলিম দেশগুলোতে যুদ্ধ বিশেষ করে ইরানের ওপর যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ