spot_img

উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক

অবশ্যই পরুন

পাকিস্তানি স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক নতুন ঘটনা নয়। এর আগেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই দফায় তার বল ছোড়া নিয়ে বিতর্ক ওঠে। সেগুলো ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচ হলেও এবার সেটি আন্তর্জাতিক ক্রিকেটে। অজিদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যামেরন গ্রিন প্রশ্ন তোলেন তারিকের বোলিং অ্যাকশন নিয়ে।

শনিবার (৩১ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

এদিন ম্যাচে ২.৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন উসমান তারিক। তার করা ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন গ্রিন। বোঝাই যাচ্ছিল তিনি উসমানের অ্যাকশনে বিভ্রান্ত হয়েছেন। ২০ বলে ৩৫ রান করে মাঠ ছাড়ার সময় সেই বোলিং অ্যাকশন অনুকরণ করে দেখাতে থাকেন গ্রিন।

এরপর ডাগআউটে গিয়েও অজি কোচদের সামনে উসমানের নকল করেই তিনি কিছুটা থেমে গিয়ে বেসবল ছোড়ার মতো করে দেখান। সেখানে ঠিক কী কথা হচ্ছিল না জানা গেলেও, চাকিংয়ের অভিযোগ তোলার ইঙ্গিত পাওয়া গেছে।

এর পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছেন উসমানও। ইনস্টাগ্রামে তিনি একটি বাচ্চার কান্নারত ছবি স্টোরি দিয়ে লেখেন ‘আউট হবার পরে’। মূলত গ্রিনের অভিযোগকে বাচ্চামি হিসেবে অভিহিত করেছেন তিনি।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা অধিনায়ক সালমান আলি আঘার ঝোড়ো ৭৬ এবং উসমান খানের ফিফটিতে ১৯৮ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় নেমে আবরার আহমেদ ও শাদাব খানদের ঘূর্নিতে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৯০ রানের জয়ে ৭ বছর পর তাদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান।

উল্লেখ্য, পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ২০২৪ ও ২০২৫ সালের আসরে প্রতিনিধিত্ব করছিলেন। এই দুই আসরে আম্পায়ারদের দেয়া অভিযোগের ভিত্তিতে তাকে বায়োমেকানিক্যাল পরীক্ষাও দিতে হয়। লাহোর ক্রিকেট একাডেমিতে হওয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফের বোলিংয়ে ফেরেন তিনি।

সর্বশেষ সংবাদ

সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দুই-একদিন আগে: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন মার্চের ১২ তারিখ বা এর দুই—একদিন আগে বসবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ