spot_img

বিদ্যুৎগ্রাহকদের জন্য সুখবর

অবশ্যই পরুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে (৬৬০ মেগাওয়াট) পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মনি জিকো শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর শুক্রবার বিকাল থেকে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন আবার চালু করা হয়।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকে রক্ষণাবেক্ষণ কাজের কারণে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ ছিল। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটই পূর্ণ সক্ষমতায় চালু রয়েছে এবং মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

সংশ্লিষ্টদের আশা, পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুনরায় চালু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে।

সর্বশেষ সংবাদ

কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ (আইন আকারে পাশ না হওয়ায় সেগুলো) কার্যকারিতা হারাচ্ছে। এরমধ্যে গুম প্রতিরোধ এবং...

এই বিভাগের অন্যান্য সংবাদ