spot_img

নেপালকে উড়িয়ে তালিকার শীর্ষে বাংলাদেশ

অবশ্যই পরুন

সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপে ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে সোমবার (১৯ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দাপুটে এই জয়ে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের ১৪ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন গোল করে দলকে এগিয়ে নেন। এই নিয়ে টুর্নামেন্টে তার গোল সংখ্যা দাঁড়াল চারে। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে। লিপি আক্তারের দারুণ এক গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। অন্যদিকে, গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি পুরো ম্যাচে অতন্দ্র প্রহরীর মতো পোস্ট সামলে বাংলাদেশের ‘ক্লিন শিট’ নিশ্চিত করেন। সাত দলের এই টুর্নামেন্টে ৩ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে শীর্ষে এখন বাংলাদেশ।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েও রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৩ ড্র নিয়ে মাঠ ছাড়েন সাবিনারা।

সর্বশেষ সংবাদ

ইরানে স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি

ইরানের বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালাতে মার্কিন সামরিক বাহিনীকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্দেশ দেশটির এক ডজন জ্যেষ্ঠ...

এই বিভাগের অন্যান্য সংবাদ