spot_img

জনপ্রিয় হয়ে গেছি, শোকজের জবাবে বিসিবিকে জানালেন নাজমুল

অবশ্যই পরুন

খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। ১৭ জানুয়ারি ছিল এই চিঠির জবাব দেওয়ার শেষ সময়। সে সময়ের ভেতরে তিনি সে জবাব দেননি। দিয়েছেন তা পেরিয়ে যাওয়ার পর। গতকাল অবশেষে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন বিসিবির এই পরিচালক।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে ইতিবাচক বলেই ধারণা পেয়েছেন। জবাব পর্যালোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার বিসিবিতে এসে নিজেই জমা দেন।

তবে তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন সেটাও নাকি জানিয়েছেন চিঠিতে। ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্যের পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নাজমুলের পদত্যাগ দাবি করে।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য যুক্তরাজ্যের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ