spot_img

মাদারীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

অবশ্যই পরুন

মাদারীপুরের ঘটক কান্দা এলাকায় বাস অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার পর এ ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ২৫ মিনিটে তারা খবর পায় যে মাদারীপুর সদর উপজেলার ঘটক কান্দা এলাকায় ‘সার্বিক পরিবহন’র একটি যাত্রীবাহী বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনাস্থল স্টেশন থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে।

ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স কর্মীরা আহতদের তৎক্ষণাৎ হাসপাতালে পাঠান। নিহতদের পরিচয় ও আহতদের অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা কী কী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ