spot_img

লা লিগায় লেভান্তেকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ

অবশ্যই পরুন

টানা দুই ম্যাচে হারের পর লিগে শনিবার (১৭ জানুয়ারি) লেভান্তেকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও রাউল অ্যাসেনসিও। এই জয়ে এক ম্যাচ কম খেলা বার্সার সাথে পয়েন্ট ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ।

বার্নাব্যুয়েতে লেভেন্তের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে নিজেদের ছায়া হয়ে ছিল রিয়াল মাদ্রিদ ফুটবলাররা। আক্রমণে ছিল না কোন ধার। গোলের মতো সুযোগই তৈরি করতে পারেনি ভিনি-ব্যালিংহামরা। ফলে গ্যালারিতে দেখা যায় হতাশা। তবে, ম্যাচে ৭০ শতাংশ বল ছিল রিয়ালের দখলে।

ম্যাচের ৫৮তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। ডি বক্সে তাকেই আদ্রিয়ান দে লা ফুয়েন্তে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল রিয়াল। আসরে ফরাসি ফরোয়ার্ডের গোল হলো ১৯টি। এরপর কর্নার থেকে দ্বিতীয় গোল আসে। শেষ পর্যন্ত রাউল আসানসিওর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রথমার্ধে নিস্তেজ থাকা রিয়াল মাদ্রিদ।

সর্বশেষ সংবাদ

দায়িত্ব হস্তান্তরের পর কী করবেন প্রধান উপদেষ্টা

আর একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।  আর এ নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর...

এই বিভাগের অন্যান্য সংবাদ