ফ্রান্সের এক প্রসিকিউটর শুক্রবার অনলাইনে ‘সন্ত্রাসবাদ’ প্রচারের অভিযোগে অভিযুক্ত এক ইরানি নারীর বিরুদ্ধে এক বছরের কারাদণ্ডের আবেদন করেছেন। মামলাটি দুই ফরাসি নাগরিকের সঙ্গে সম্ভাব্য বন্দি বিনিময়ের সঙ্গে সম্পর্কিত।
এই মামলার রায় আগামি ২৬ ফেব্রুয়ারি দেওয়ার কথা রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাস হামলা সম্পর্কে তিনি লেখেন, ‘সন্ত্রাস নয়, প্রতিরোধ করছে হামাস।’
৩৯ বছর বয়সী ইরানি নারী মাহদিয়েহ এসফানদিয়ারিকে ফেব্রুয়ারিতে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সন্ত্রাসবাদ’ প্রচার ও উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
ইরানি কর্তৃপক্ষ-সংশ্লিষ্ট একটি প্রকাশনা সংস্থার বই ফরাসিতে অনুবাদ করেছেন মাহদিয়েহ।
ফরাসি কর্তৃপক্ষের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা নিয়ে মাহদিয়েহ যে মন্তব্যগুলো করেছেন, সেগুলোর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।
মাহদিয়েহর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৩ ও ২০২৪ সালে ‘অ্যাক্সিস অব দ্য রেজিস্ট্যান্স’ নামে একটি চ্যানেলের জন্য টেলিগ্রাম, এক্স (সাবেক টুইটার), টুইচ ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট লিখেছিলেন।
প্রায় আট মাস বিচার-পূর্ব আটক থাকার পর অক্টোবরে মাহদিয়েহ জামিনে মুক্তি দেওয়া হয়। তার বিচার শুরু হয় মঙ্গলবার।
কৌঁসুলি এসফানদিয়ারির জন্য চার বছরের কারাদণ্ডের আবেদন করেছেন, যার মধ্যে তিন বছর স্থগিত থাকবে। তবে তিনি বলেন, তাকে পুনরায় কারাগারে পাঠানোর প্রয়োজন নেই।
মাহদিয়েহ আদালতে বলেন, তিনি ‘অ্যাক্সিস অব দ্য রেজিস্ট্যান্স’ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। তবে ওই পোস্টগুলো তিনি লেখেননি।

