spot_img

ইসিতে ষষ্ঠ দিনের শুনানি চলছে

অবশ্যই পরুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিল ও ফিরিয়ে দিতে ষষ্ঠ দিনের শুনানি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিকেল পাঁচটা পর্যন্ত শুনানি চলছে।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনারও আছেন।

গত পাঁচদিনে আপিলে ২৭৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন৷ আবার একজনের প্রার্থিতা বাতিল হয়েছে।

এ দিকে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই শুনানি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশের নির্বাচন কমিশন।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য যুক্তরাজ্যের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ