spot_img

আগামী নির্বাচনকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে ইইউ: প্রেস সচিব

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্য অনেক দেশ না পাঠালেও বাংলাদেশের আগামী নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কারণ আগামী নির্বাচনকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে ইইউ।

রোববার (১১ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইয়ার ইয়াবস প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে আসেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে বলেছেন, গণভোটে সরকার ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইতে পারে। এতে আইনগত কোনো বাধা নেই। দেশের শীর্ষ আইনজ্ঞরা এমন মত দিয়েছেন।

শফিকুল আলম আরও বলেন, নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল এখন অনেক চাঙা। তফসিল ঘোষণার পর কিছু ঘটনা ঘটলেও অপরাধীদের আটক করা হয়েছে।

প্রেস সচিব বলেন, নির্বাচনে সকল দলের জন্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য যুক্তরাজ্যের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ