spot_img

সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন

অবশ্যই পরুন

সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের ২২তম জরুরি অধিবেশনে স্থানীয় সময় শনিবার এ সমর্থন জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইসরায়েলের তথাকথিত সোমালিল্যান্ডের প্রতি স্বীকৃতির তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতার প্রতি সবাইকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য রাষ্ট্রসের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি জোরদারে ওআইসির সম্মিলিত অঙ্গীকারের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণভাবে একাত্মতা প্রকাশ করছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলের তথাকথিত সোমালিল্যান্ড-কে স্বীকৃতি প্রদান সংক্রান্ত সাম্প্রতিক অগ্রগতি এবং এর ফলে সোমালি ফেডারেল প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব, পাশাপাশি এর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিফলন নিয়ে আলোচনা করার লক্ষ্যে এ জরুরি অধিবেশন আহ্বান করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জোর দিয়ে বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব অলোচনাতীত এবং অবৈধ কার্যক্রম ও আলোচনার কোনো স্থান নেই। এ ক্ষেত্রে ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতা অবশ্যই একতরফা সিদ্ধান্ত ও চাপ প্রয়োগের ওপর প্রাধান্য পাবে।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল কবে, জানালেন উপদেষ্টা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল নিয়ে প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ