spot_img

তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবসের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি ) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান নির্বাচন পর্যবেক্ষকের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

সূত্র: বাসস

সর্বশেষ সংবাদ

ঢাকাকে পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন মহানগরী করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ