spot_img

বিগব্যাশে রিশাদ ম্যাজিক চলছেই, ছাড়িয়ে গেলেন সাকিবকে

অবশ্যই পরুন

বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি ব্যাশে প্রথম দেখা গিয়েছিল অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে। যেখানে দুই মৌসুমে তিনি দুটি দলের হয়ে ৬ ম্যাচ খেলেছেন।

এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে চলমান বিগ ব্যাশে অভিষেক হয়েছে তারকা লেগস্পিনার রিশাদ হোসেনেরও। প্রথম আসরেই তিনি আলো ছড়াচ্ছেন। ভেঙে দিয়েছেন বাংলাদেশি বোলার হিসেবে বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

শুক্রবার (৯ জানুয়ারি) নিজেদের মাঠ বেলেরাইভ ওভালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল রিশাদের হোবার্ট হারিকেন্স।

এদিন নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে হোবার্ট। তবে ব্যাটিংয়ে নামা হয়নি রিশাদের। পরবর্তীতে ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছেন বাংলাদেশি এই তারকা। যার সুবাদে অ্যাডিলেডকে ৩৭ রানে হারিয়ে চলমান আসরেও দাপুটে অবস্থান ধরে রেখেছে হোবার্ট।

রিশাদ এদিন উইকেটের দেখা পান আগের দুই ম্যাচে উইকেটশূন্য থাকার পর। এ নিয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে তার উইকেটসংখ্যা ১১।

এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিগ ব্যাশে সবচেয়ে বেশি উইকেট ছিল সাকিবের। তিনি ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন। তাকে ছাড়িয়ে গেলেন রিশাদ। অবশ্য বোলিংয়ে দারুণ কার্যকারিতার কারণে একাদশেও সুযোগ পাচ্ছেন নিয়মিত।

বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট পেয়েছেন রিশাদ। অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগস্পিনার লয়েড পোপও তার সমান ১১ উইকেট রয়েছে। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে রিশাদ অভিষেক ম্যাচে কোনো উইকেট পাননি।

একই ফল পেয়েছেন মাঝের আরও দুটি ম্যাচে। তবে দুয়েক ম্যাচ বাদে কার্যকরী ছিলেন হোবার্টের বাকি খেলাগুলোয়। ২ ম্যাচে ৩টি করে এবং ২ ম্যাচে ২টি করে উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের দৌড়েও আছেন।

এবারের বিগ ব্যাশে উইকেটসংগ্রাহকদের তালিকায় রিশাদের অবস্থান ষষ্ঠ। তার সামনে থাকা ইংল্যান্ডের পেসার জেমি ওভারটনও সমান ১১ উইকেট নিয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪টি করে উইকেট পেয়েছেন জ্যাক এডওয়ার্ডস ও গুরিন্দর সান্ধু।

এ ছাড়া পিটার সিডল ও হারিস রউফ ১৩টি করে এবং নাথান এলিস ১২ উইকেট শিকার করেছেন। এলিস-রিশাদ দুজনেই হোবার্টের হয়ে খেলছেন, তাদের দলও ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বিগ ব্যাশের শীর্ষে রয়েছে।

সর্বশেষ সংবাদ

ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ সকল উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ