spot_img

অত্যাবশ্যক তালিকায় নতুন করে যুক্ত হলো আরও ১৩৬ ওষুধ

অবশ্যই পরুন

অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নতুনমাত্রায় যোগ হয়েছে ১৩৬টি ওষুধ— এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ডা. সায়েদুর রহমান বলেন, নতুন তালিকাভুক্ত ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ হবে এবং এই সরকারের সময়েই এটির বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, ক্যানসার চিকিৎসা ওষুধ এই তালিকাতে নেই। তবে হাইপারটেনশন, ডায়াবেটিসসহ বাকীগুলো রয়েছে। দেশে ওষুধের ওপর মুল্য নির্ধারণ না করায় হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিলো।

এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসেনশিয়াল ড্রাগের সংখ্যা বাড়ানো হয়েছে যার গাইডলাইন ইতোমধ্যেই কেবিনেট অনুমোদিত বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

দ্বিতীয়ার্ধের লড়াইয়ের পরও ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের কাছে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ক্লিশশিট রাখলেও প্রথমার্ধের ৩-০ গোলের ধাক্কা সামলাতে পারেনি লাল-সবুজের...

এই বিভাগের অন্যান্য সংবাদ