spot_img

৫ বছর পর জান্তাশাসিত মিয়ানমারে নির্বাচন, চলছে ভোটগ্রহণ

অবশ্যই পরুন

দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে জাতীয় পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এবারই প্রথম দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মিয়ানমারের নির্বাচন কমিশনের প্রতিবেদনে জানানো হয়, রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ জান্তা-নিয়ন্ত্রিত সব শহর ও গ্রামাঞ্চলে আজ রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বাংলাদেশ সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয় সকাল ৬টা ৩০ মিনিটে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাতীয় পার্লামেন্ট এবং প্রাদেশিক আইনসভা—উভয় পর্যায়ের নির্বাচনের ভোটগ্রহণ একযোগে চলছে।

যদিও বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চল ও প্রদেশগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না।

সূত্র: সিটিজেন ট্রিবিউন

সর্বশেষ সংবাদ

জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনায় থাকছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জেনেভায় অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ পারমাণবিক আলোচনায় তিনি নিজে ‘পরোক্ষভাবে’...

এই বিভাগের অন্যান্য সংবাদ