spot_img

পাকিস্তানকে উড়িয়ে দাপুটে জয় বাংলাদেশের

অবশ্যই পরুন

কক্সবাজারে অনুষ্ঠিত তৃতীয় টি–টোয়েন্টিতে ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয়ে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল। ৫ ম্যাচের সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

এদিন ৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার সুমাইয়া আক্তার ও অধিনায়ক অরিত্রী মন্ডল ফিরে গেলে চাপে পড়ে দল। তবে তৃতীয় উইকেটে অচেনা জান্নাত ও সাদিয়া ইসলামের ৪৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

সর্বোচ্চ ৩৫ রান করে ম্যাচসেরা হন সাদিয়া। অপরাজিত জান্নাত ৩০ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মায়মুনা নাহার ৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে, হাবিবা ইসলাম ও অতশী মজুমদারের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান ৮৬ রানের বেশি করতে পারেনি। ওপেনার ও অধিনায়ক ইমান নাসের করেন সর্বোচ্চ ২৩ রান। বাংলাদেশের হয়ে হাবিবা ও অতশী নেন ২টি করে উইকেট।

আগামী ১০ ডিসেম্বর সিরিজ নিশ্চিত করতে চতুর্থ ম্যাচে মাঠে নামবে অরিত্রী-সুমাইয়ারা।

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও বরখাস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ