spot_img

ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন হবে বলে আবারও প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা জানান, একটি স্বচ্ছ নির্বাচন করতে তার সরকার কাজ করছে। এছাড়া জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে বলেও জানান মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা তার ভাষণে সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এ অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যায়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫ এ ৯৬ জন কোর্স মেম্বার অংশগ্রহণ করেন। যার মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, বেসামরিক প্রশাসনের ১৮ জন এবং ১৮টি বন্ধুপ্রতীম দেশগুলোর ২৯ জন সদস্য রয়েছেন।

পাশাপাশি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে ৫৬ জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সফলতার সঙ্গে সম্পন্ন করেন।

সর্বশেষ সংবাদ

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার...

এই বিভাগের অন্যান্য সংবাদ