spot_img

বেগম খালেদা জিয়ার জন্য জাতির কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এক বিবৃতিতে সরকার জানিয়েছে, এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

আরও বলা হয়, সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, এই বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে।

সর্বশেষ সংবাদ

ইউক্রেন রক্ষায় পারমাণবিক অস্ত্র চায় জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে হলে পশ্চিমা মিত্রদের হয় কিয়েভকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে হবে, নয়তো...

এই বিভাগের অন্যান্য সংবাদ