spot_img

ইতিহাসের সেরা মেসি, কিন্তু আমি নিজের পথেই হাঁটতে চাই: ইয়ামাল

অবশ্যই পরুন

ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে লিওনেল মেসিকে স্বীকৃতি দিলেন লামিনে ইয়ামাল। তবে একই সঙ্গে জানিয়ে দিলেন, তিনি মেসির উত্তরসূরি হতে চান না, বরং নিজের পরিচয় গড়ে তুলতে চান। বার্সেলোনার নতুন ‘নম্বর ১০’ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ নিয়ে স্পষ্ট কথা বলেন।

ইয়ামাল বলেন, ‘আমি মেসিকে সম্মান করি। যদি কোনোদিন মাঠে আমাদের দেখা হয়, তাহলে দু’জনের মাঝেই পারস্পরিক সম্মান থাকবে।’

তিনি বলেন, ‘তিনি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়। কিন্তু আমরা দু’জনই জানি—আমি মেসি হতে চাই না, এবং মেসিও জানেন আমি তার মতো হতে চাই না। আমি আমার নিজের পথেই হাঁটতে চাই।’

ইয়ামাল বলেন, ‘তিনি জানেন আমি তার মতো হতে চাই না, তার মতো খেলতেও চাই না, এমনকি তার মতো দশ নম্বর জার্সি পরার ইচ্ছাও নেই। আমি নিজের হয়েই থাকতে চাই।’

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও বরখাস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ