spot_img

শাহজালালের কার্গো ভিলেজে আগুনের তদন্ত প্রতিবেদন হস্তান্তর

অবশ্যই পরুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো কমপ্লেক্সে সংঘটিত অগ্নিকাণ্ডের প্রতিবেদন গ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ নভেম্বর) তিনি এই প্রতিবেদন গ্রহণ করেন।

তথ্যটি জানিয়ে প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছিল বলে জানা গেছে।

আজ (মঙ্গলবার) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, কার্গো কমপ্লেক্সে আগুন লাগার ঘটনাটি কীভাবে ঘটল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে গত ১৮ অক্টোবর দুপুরে ভয়াবহ আগুন লাগে। প্রায় ১৭ ঘণ্টা ধরে জ্বলা আগুনে পুড়ে যায় আমদানি করা মালপত্রের বড় অংশ।

1

সর্বশেষ সংবাদ

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে লিড নিয়েছে নিউজিল্যান্ড। প্রতিপক্ষের দেয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ