spot_img

২৬ মাস পর মাঠে ফিরছেন পল পগবা

অবশ্যই পরুন

লম্বা বিরতির পর আবারো মাঠে ফিরছেন পল পগবা। প্রায় ২ বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। পল পগবা সবশেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডোপিং-এর কারণে ৪ বছরের জন্য নিষিদ্ধ করা হয় এই মিডফিল্ডারকে। পরে আপিলে তা কমিয়ে আনা হয় দেড় বছরে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর, দুই বছরের চুক্তিতে গত জুনে ফ্রান্সের ক্লাব এফসি মোনাকোর সঙ্গে চুক্তিবদ্ধ হন পগবা। কিন্তু অ্যাঙ্কেলের চোটের কারণে এতদিন মাঠে নামা হয়নি তার। তবে সুস্থ হয়ে ওঠায় প্রথমবার এএস মোনাকোর স্কোয়াডে রাখা হয়েছে পগবাকে। ফ্রেঞ্চ লিগের ম্যাচে শনিবার রেনের বিপক্ষে মাঠে নামবে মোনাকো।

সর্বশেষ সংবাদ

নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ ১৭-১৮ ফেব্রুয়ারির পর যাবে না: প্রেস সচিব

নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের পরপরই ক্ষমতা হস্তান্তর করা হবে এবং এই প্রক্রিয়া কোনোভাবেই আগামী ১৭ বা ১৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ