spot_img

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

অবশ্যই পরুন

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।

শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে জানানো হয় এ তথ্য।

এদিন সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার‑উজ‑জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতের আগে অধ্যাপক ইউনূস ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ সংবাদ

বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ে নির্দেশনা জারি

বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা দেখা দিয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ