spot_img

জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদের বৈঠক

অবশ্যই পরুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংক প্রতিনিধিদল।

গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে বিশ্বব্যাংকের ঢাকার আঞ্চলিক অফিসের পরিচালক মি. জঁ ডেনিস পেসমের নেতৃত্বে প্রতিষ্ঠানের ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা

মিস মেহরিন এ মাহবুব ও অপারেশন ম্যানেজার এম এস গায়েল মার্টিন বৈঠকে অংশ নেন।

জামায়াত আমিরের সঙ্গে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান ও সাবেক সিনিয়র সচিব মুহাম্মাদ সফিউল্লাহ এবং জামায়াত আমিরের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

উল্লেখ্য, বৈঠকে বাংলাদেশের বিভিন্ন আর্থিক খাতের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন, টেকসই অর্থনীতি, কর-ব্যবস্থা ও সামাজিক খাতের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়।

সর্বশেষ সংবাদ

প্রতিশোধ নেয়া ইরানের ‘কর্তব্য, বৈধ অধিকার’: পেজেশকিয়ান

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের হত্যার ঘটনায় প্রতিশোধ নেয়াকে দেশের ‘কর্তব্য ও বৈধ...

এই বিভাগের অন্যান্য সংবাদ