spot_img

৭ ডিসেম্বর থেকে জুলাই শহিদদের ফরেনসিক শনাক্ত শুরু: আসিফ মাহমুদ

অবশ্যই পরুন

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা বাংলাদেশে আসবেন এবং ৭ ডিসেম্বর থেকে গণকবরের শহিদদের শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করবেন।

রোববার (১৬ নভেম্বর) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের গণকবর জিয়ারত শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে রায়েরবাজারে অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হবে।

এই কার্যক্রম বাস্তবায়নে সিআইডি কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি। পরে একই নকশায় জুলাই শহিদদের কবর বাঁধাই কার্যক্রমও পরিদর্শন করেন উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

ভালভার্দের ইনজুরি টাইমের পেনাল্টিতে পরাজয় এড়াল উরুগুয়ে

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয় অংশেও লম্বা সময় জালের দেখা পেল না কোনো দল। শেষ দিকে প্রথম গোল করে লিড...

এই বিভাগের অন্যান্য সংবাদ