spot_img

মুক্তি পেলেন মুয়াম্মার গাদ্দাফির ছেলে

অবশ্যই পরুন

লেবাননে প্রায় এক দশক পর বন্দিদশা থেকে মুক্তি পেলেন লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফি।

সোমবার (১০ নভেম্বর) তাকে ৯ লাখ ডলারের বন্ডে জামিনে কারামুক্তি দেয় দেশটির কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

তবে মুক্তি মিললেও আপাতত হানিবাল গাদ্দাফির ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে। বিচারকাজ সম্পন্ন না করে জামিন দেয়ার এই ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

এর আগে, আলোচিত শিয়া নেতা মুসা আল-সদরের নিখোঁজ মামলায় তথ্য গোপনের অভিযোগে ২০১৫ সালে হানিবাল গাদ্দাফিকে আটকের নির্দেশ দেয় লেবানন কর্তৃপক্ষ। পরে তাকে সিরিয়া থেকে অপহরণ করে লেবাননে নেয়া হয়।

উল্লেখ্য, লেবাননের আমাল আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন আল-সদর। ১৯৭৮ সালে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন তিনি।

সর্বশেষ সংবাদ

মৃত্যুর গুঞ্জনের মধ্যে ভিডিও বার্তা নেতানিয়াহুর

মৃত্যুর গুঞ্জনের মধ্যে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভিডিও বার্তা দিয়েছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ