spot_img

চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: নৌ উপদেষ্টা

অবশ্যই পরুন

চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সোমবার (১০ নভেম্বর) সকালে পতেঙ্গা এলাকার লালদিয়া চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

শতিনি বলেন, মূলত ৩২ একর জায়গার উপর কন্টেইনার টার্মিনাল নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যার মধ্যে ১৪ একর জায়গায় ইয়ার্ড করা হয়েছে। ফলে ১০ হাজার একক কন্টেইনার ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া বন্দরের ট্যারিফ বাড়ানো আগে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

পরে সকাল ১১ টায় বঙ্গোপসাগরের কোল ঘেষে বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

শান্তি আলোচনার শর্তে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র নিয়ে নেবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান শান্তি আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের সব ‘পারমাণবিক ধূলিকণাও’ নিজেদের অধীনে নিয়ে নেবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ