spot_img

নিউইয়র্কে প্রথম মুসলিম মেয়র মামদানির আবেগঘন বার্তা

অবশ্যই পরুন

নিউইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মামদানি নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হন, সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে এই ঐতিহাসিক জয় অর্জন করেন।

এই জয়ের মধ্য দিয়ে মামদানি শুধু নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়রই নন, তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত ও আফ্রিকাজন্ম অভিবাসী, যিনি নগরটির নেতৃত্বে আসীন হলেন। পাশাপাশি, তিনি গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কমবয়সী মেয়র হিসেবেও ইতিহাস সৃষ্টি করেছেন।

জয় ঘোষণার পর আবেগঘন ভাষণে মামদানি বলেন, ‌‘আজ আমি যে মানুষ হয়েছি, তা তোমাদের জন্যই। তোমাদের সন্তান হতে পেরে আমি গর্বিত।’

নিজের স্ত্রী রামাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে এবং জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে পাশে চাই। এটাই আমার সবচেয়ে প্রিয় সময়।’

বিজয়োত্তর ভাষণে তিনি তাঁর মা–বাবা ও স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই পথচলা সম্ভব হতো না

সর্বশেষ সংবাদ

খাল খননের ফলে দেশ খাদ্য শস্যে ভরে উঠবে: ভূমিমন্ত্রী

প্রধানমন্ত্রীর পরিকল্পনায় খাল খননের ফলে দেশ খাদ্য শস্যে ভরে উঠবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। সোমবার (১৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ