spot_img

তেল আবিবের সমুদ্র সৈকতে নেতানিয়াহুর ব্যঙ্গচিত্র

অবশ্যই পরুন

ইসরায়েলের রাজধানী তেল আবিবের সমুদ্র সৈকতে আবারও ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছে দেশটির জনগণ। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক এক বার্তা প্রকাশ পেয়েছে, যা সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ড্রোনে ধারণ করা দৃশ্যে দেখা যায়—নেতানিয়াহুর একটি প্রতিকৃতি। নেতানিয়াহুর প্রতিকৃতির নিচে লেখা রয়েছে ‘you are fired’, অর্থাৎ ‘তোমাকে বরখাস্ত করা হলো’।

এর আগে, শনিবার (২৫ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে একই সমুদ্র সৈকতে ব্যঙ্গাত্মক চিত্রসহ বার্তা প্রকাশ পায়।

ড্রোনে ধারণ করা দৃশ্যে দেখা যায়—ট্রাম্পকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন তিনি নেতানিয়াহুর একটি প্রতিকৃতি নিয়ে চিন্তামগ্ন। নেতানিয়াহুর প্রতিকৃতির নিচে লেখা রয়েছে ‘liability’, অর্থাৎ ‘দায়’ বা ‘বোঝা’।

সূত্র: আল জাজিরা।

সর্বশেষ সংবাদ

ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের, খামেনির জরুরি পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানোর ইচ্ছা প্রকাশ করেছেন, যার লক্ষ্য হিসাবে পরিত্যক্ত পারমাণবিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ