spot_img

বাংলাদেশের টার্গেট ১৬৬ রান

অবশ্যই পরুন

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ৩ ইউকেটে ১৬৫ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৬৬ রান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেছেন শাই হোপ। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ দুটি এবং রিশাদ হোসেন একটি উইকেট লাভ করেন।

চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস। অধিনায়ক ফেরায় একাদশে জায়গা হারিয়েছেন জাকের আলী।

টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। সর্বশেষ চার সিরিজই জিতেছে টাইগাররা। শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের পর সর্বশেষ সিরিজে আফগানিস্তানকে হারায় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

‘প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন’ বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে। এমনকি বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ