spot_img

কিমের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি। খবর এএফপির।

স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি চাই, তিনিও জানুক আমরা সেখানে যাচ্ছি।’

কিমের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না, তবে আমরা তাকে জানিয়েছি, তিনি জানেন আমি যাচ্ছি।’

কিম সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময় ২০১৯ সালে এই দুই নেতার সর্বশেষ সাক্ষাৎ হয়।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে সৌদি সফরে চীনের বিশেষ দূত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন। সফরকালে তিনি সৌদির...

এই বিভাগের অন্যান্য সংবাদ