spot_img

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ

অবশ্যই পরুন

স্পেনের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আজ রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল ‘শেরাটন ঢাকা’র গ্র্যান্ড বলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্পেনের রাষ্ট্রদূত মান্যবর গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু-এর আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ, এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ-এর উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান-এর পক্ষ থেকে একটি শুভেচ্ছা বার্তা রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু-এর কাছে হস্তান্তর করেন অ্যাড. মতিউর রহমান আকন্দ।

শুভেচ্ছা বার্তায় স্পেন সরকারের দীর্ঘস্থায়ী সফলতা কামনার পাশাপাশি স্পেন সরকার ও জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং উন্নতির জন্য শুভকামনা জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ও স্পেনের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় ও অর্থবহ হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

সর্বশেষ সংবাদ

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এজন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হারানো...

এই বিভাগের অন্যান্য সংবাদ