spot_img

কমলো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

অবশ্যই পরুন

দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রোববার থেকে নতুন এই দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা বিক্রি হবে।

গতকাল শনিবার পর্যন্ত ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে, স্বর্ণের দাম দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ২২৮ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ সংবাদ

মৃত্যুর গুঞ্জনের মধ্যে ভিডিও বার্তা নেতানিয়াহুর

মৃত্যুর গুঞ্জনের মধ্যে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভিডিও বার্তা দিয়েছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ