spot_img

দুর্গাপূজা সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: আইজিপি

অবশ্যই পরুন

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পুরান ঢাকার বাংলাবাজার সার্বজনীন দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, দুর্গাপূজার প্রস্তুতিকালে ছোটখাটো ঘটনা ঘটে থাকে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছি। পতিত আওয়ামী লীগের কর্মীরা বিশৃঙ্খলা করতে পারে এমন আশঙ্কা মাথায় রেখেই পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি প্রদর্শন করতে চেয়েছিল। আমরা আইনানুগভাগে তাদের মোকাবেলার চেষ্টা করেছি। দুর্গোৎসবকে ঘিরে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দারা তৎপরতা রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ভেনেজুয়েলাকে ‘৫১তম অঙ্গরাজ্য’ বানানোর ইঙ্গিত ট্রাম্পের

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত দিয়ে আবারও আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি বেসবল...

এই বিভাগের অন্যান্য সংবাদ