spot_img

দ্বিতীয় দিনের মতো শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ইসলাম

অবশ্যই পরুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে সকালে এ মামলার সর্বশেষ সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থিত হন। গতকালও ট্রাইব্যুনালে প্রায় দেড় ঘণ্টা জবানবন্দি দেন এনসিপির এ নেতা।

প্রথম দিনের জবানবন্দিতে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী, ছাত্রলীগের দমন পীড়নের বর্ননা দেন নাহিদ ইসলাম।

এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুইজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দিবেন ট্রাইব্যুনাল।

সর্বশেষ সংবাদ

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। সেইসঙ্গে একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ