spot_img

জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

অবশ্যই পরুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে অসুস্থ অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক। তিনি জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।

জাবির চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও জান্নাতুল ফেরদৌস পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। সকালে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে তিনি এলে দরজার সামনে লুটিয়ে পড়েন। এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, রাতে সব হল সংসদের ভোট গণনা শেষ করা যায়নি। সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল। জান্নাতুল ফেরদৌস ভোট গণনাকেন্দ্রে আসেন। এ সময় সিনেট হলের দরজার সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জানতে পেরেছি, হাসপাতালে নেয়ার পথে মারা যান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হয় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ। ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর ভোট গণনা শুরু হয়। এই কার্যক্রম দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে। যন্ত্র বাদ দিয়ে প্রথাগত পদ্ধতিতে হাতে গোনা হচ্ছে ব্যালট।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৫৯ জন। কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন রয়েছেন। এছাড়া, এজিএস পদে ৬ জন নারী ও ১০ জন পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সর্বশেষ সংবাদ

টেকসই অংশীদারত্বে অব্যাহত সহযোগিতায় জোর বাংলা‌দেশ-কানাডার

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রে‌ছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রীর দপ্ত‌রে...

এই বিভাগের অন্যান্য সংবাদ