spot_img

জাতিসংঘের অধিবেশনে যোগ না দেয়ার সিদ্ধান্ত মোদির

অবশ্যই পরুন

শুল্কারোপ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য উঠে আসে হিন্দুস্থান টাইমস, এনডিটিভিসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে।

এতে জানা যায়, গতকাল শুক্রবার অধিবেশনের বক্তাদের সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন এ তালিকা অনুযায়ী মোদির পরিবর্তে সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

যদিও আগের তালিকায় ২৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা ছিল। তবে এই তালিকাই চূড়ান্ত নয়। যেকোনো সময় এটিতে পরিবর্তন আসতে পারে বলে জানায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আগামী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম অধিবেশনের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের (নিম্নকক্ষ) স্পিকার মিল্টন ডিকের...

এই বিভাগের অন্যান্য সংবাদ