spot_img

ইরানকে ঠেকাতে নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেল বাণিজ্যকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) নেওয়া পদক্ষেপে ইরানি তেল রপ্তানিতে সহায়তাকারী ব্যক্তি, চীনা দুইটি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য টার্মিনাল অপারেটর এবং অন্যান্য জাহাজ ও অপারেটরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, চীনভিত্তিক টার্মিনাল অপারেটররা যুক্তরাষ্ট্রের মনোনীত একাধিক ট্যাঙ্কারে ‘লাখ লাখ ব্যারেল’ ইরানি অপরিশোধিত তেল আমদানি করেছে। ট্রেজারি বিভাগ গ্রিক নাগরিক আন্তোনিওস মার্গারাইটিস এবং তার নেটওয়ার্ক ও প্রতিষ্ঠানগুলোকেও জাহাজ শিল্পে তাদের অবস্থান ব্যবহার করে ইরানি তেল পরিবহনের অভিযোগে অভিযুক্ত করেছে।

ওয়াশিংটন বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ তেহরানের উন্নত অস্ত্র কর্মসূচি অর্থায়ন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন এবং মার্কিন সৈন্য ও মিত্রদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

উল্লেখ্য, তীব্র নিষেধাজ্ঞার পরও ইরান তাদের প্রধান আমদানিকারকদের কাছে তেল রপ্তানি অব্যাহত রেখেছে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিরা ফিরতে চাইলে দেশে আনার ব্যবস্থা করবে সরকার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরে আসতে চাইলে বিশেষ ব্যবস্থায় তাদের দেশে আনার ব্যবস্থা করবে সরকার, এ কথা...

এই বিভাগের অন্যান্য সংবাদ