spot_img

২০০৮ সালের নির্বাচনও সুষ্ঠু হয়নি: মঈন খান

অবশ্যই পরুন

২০০৮ সালের নির্বাচন পরিকল্পিত ছিল। সেই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ সব দিক দিয়েই দেশকে ধ্বংস করেছে। শিক্ষা ব্যবস্থাকেও পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। শেখ হাসিনার আমলে বিএনপি নেতাকর্মীদের নামে ঢালাওভাবে মামলা করা হয়েছে। বিএনপির প্রায় ৫০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় দেশের মানুষ কখনো আধিপত্যবাদ মেনে নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে। নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করে ভোটের তারিখ দেবে বলে আমরা আশা করি।

সর্বশেষ সংবাদ

ইন্দো-প্যাসিফিক এনার্জি ফোরামে বাংলাদেশ: টোকিওতে জ্বালানি মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক

জাপানের টোকিওতে শুরু হওয়া দুই দিনব্যাপী (১৪-১৫ মার্চ) ‘ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্টেরিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম’-এ অংশ নিতে বর্তমানে টোকিও...

এই বিভাগের অন্যান্য সংবাদ