spot_img

বনানীর সিসা বারে যুবক খুন, কুমিল্লায় দুই আসামি গ্রেপ্তার

অবশ্যই পরুন

রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারের দ্বিতীয় তলায় রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১৫ আগস্ট) কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার আবদুল ওহিদের ছেলে মুন্না (২৭) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার গাংটিয়ারা গ্রামের আবদুল্লাহ আল মামুনের ছেলে মাকসুদুর রহমান হামজা (২৬)।

শনিবার (১৬ আগস্ট) উত্তরায় সংবাদ সম্মেলনে র‌্যাব ১ এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ভিকটিম ও খুনিরা পূর্ব পরিচিত। নিয়মিত তারা ওই সিসা বারে যাতায়াত করতো এবং ভেতর বাইরে আধিপত্য বিস্তার করে রাখতো। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এ ঘটনায় আরও কয়েকটি জড়িত। তাদের ধরতে অভিযান চালাচ্ছে র‌্যাব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, কার কীভাবে এত রাত পর্যন্ত খোলা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া অবৈধ সিসা লাউঞ্জগুলো অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা কী কী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ