spot_img

র‍্যাব থাকবে কি না সে বিষয়ে এখন ভাবছে না বাহিনীটি: মহাপরিচালক

অবশ্যই পরুন

র‍্যাব থাকবে কি না সে বিষয় নিয়ে এই মুহূর্তে ভাবছে না বাহিনীটি। তবে আগামী নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবে র‍্যাব কাজ করবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা ও বিক্রেতার মাঝে অবৈধ পলিথিন ব্যবহারের সম্পর্কে জনচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের একথা বলেন র‍্যাব মহাপরিচালক।

নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা এড়াতে র‍্যাব প্রস্তুত আছে বলে জানান তিনি। থানা থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে বাহিনীটি। নির্বাচনের আগেই লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে আশাবাদী মহাপরিচালক।

এ সময় তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে র‍্যাব। এছাড়া নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে অভিযান চলমান আছে বলে জানান র‍্যাবের মহাপরিচালক।

সর্বশেষ সংবাদ

স্কুল-কলেজে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

দেশের স্কুল ও কলেজগুলোর মানোন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য র‍্যাংকিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ