spot_img

ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার

অবশ্যই পরুন

রাজধানীতে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বইলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো: সাজ্জাত আলী।

রোববার (৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, অনলাইনে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু সমাবেশ ঘিরে কোনো হুমকি নেই। পুরো এলাকায় পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, বস্তিসহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। এ সময় নগরবাসীকে গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে চলাচলের আহ্বানও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালি সচল করার জন্য কোনও...

এই বিভাগের অন্যান্য সংবাদ