spot_img

১ আগস্ট যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

অবশ্যই পরুন

প্রকল্প কাজের জন্য আগামী শুক্রবার (১ আগস্ট) দেশের কয়েকটি এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২৭ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

বার্তায় জানানো হয়, আগামী শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে। ফলে ওই সময়ে দিনাজপুর জেলার নেসকো বিতরণ ১/২ – এর আংশিক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১- এর আওতাভুক্ত এলাকা, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। সেইসঙ্গে একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ