spot_img

জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে এনসিপি: নাহিদ ইসলাম

অবশ্যই পরুন

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের জন্য জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২০ জুলাই) চট্রগ্রামে অভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ পরিবারের পাশে সব সময় থাকবে এনসিপি। ৫ আগস্টের মধ্যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেয়া হবে বলে আমরা আশাবাদী। ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত হবে। এতে গণ-অভ্যুত্থানের একটি আইনি স্বীকৃতি তৈরি হবে।

এরপর চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।

সর্বশেষ সংবাদ

৯ খাতে ব্যয় কমিয়ে পরিপত্র জারি করল সরকার

জ্বালানি সংকট পরিস্থিতিতে সরকারি গাড়ি কেনা, গাড়িতে জ্বালানি ব্যবহার, সভা-সেমিনারসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় হ্রাস করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ