spot_img

ভোটের তারিখ নির্ধারণের আগেই পিআর নিয়ে সমাবেশ হচ্ছে: সালাহউদ্দিন আহমদ

অবশ্যই পরুন

শুধু নির্বাচন হবে শোনা গেলেও দিন-তারিখ ঘোষণা হয়নি। কিন্তু এখনই সবাই সংখ্যানুপাতিক নির্বাচনের (পিআর) দাবিতে সোহরাওয়ার্দীতে সমাবেশ করছে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর বনানীতে এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের আগে আমরা সবাই এক থাকলেও এখন সবাই ভাগ হয়ে গেছে। তবে দিল্লীতে ওরাই শান্তিতে আছে। এ সময় নির্বাচন দিন-তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা নেই বলেও মন্তব্য করে তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে গুজব ও অপপ্রচার তত বাড়বে। রাষ্ট্র সংস্কার প্রশ্নে বিএনপিকে নিয়ে অপপ্রচার চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

সর্বশেষ সংবাদ

প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি)। এতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ১৮০ দিনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ