spot_img

ভিন্নমত নিয়েই সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

কারো সাথে মতের অমিল থাকতেই পারে। কিন্তু ভিন্নমত নিয়ে থাকতে পারাই গণতন্ত্রের সৌন্দর্য। মতের এই ভিন্নতাকে নিয়ে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াবে। কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। দেশকে এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দুর্ভাগ্য যে দীর্ঘ সময় দেশে গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি। তবে সবাই যাতে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে এমন বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন প্ল্যাটফর্ম: একসঙ্গে তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তান

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে নতুন এক কৌশলগত নিরাপত্তা প্ল্যাটফর্ম গঠনের ইঙ্গিত দিয়েছে তুরস্ক, সৌদি আরব, মিসর এবং পাকিস্তান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ