spot_img

আশুলিয়া হত্যাকাণ্ড: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র

অবশ্যই পরুন

আশুলিয়ায় হত্যার পর ৬ জনের মরদেহ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। বুধবার (২ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

এর আগে, গত ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। এদিন সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৭ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৫ জন। একজন গুরুতর আহত হন। পরে ৫ জনের মরদেহ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

প্রসিকিউশন জানায়, এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

সর্বশেষ সংবাদ

উভয় পক্ষকে সংযমের আহ্বান জাতিসংঘের

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, “আজ সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের পাল্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ