spot_img

শেখ হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাগপার

অবশ্যই পরুন

শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে ও তাকে ফেরতের দাবিতে আগামী ৬ আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাওসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

আজ সোমবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি। সেখানেই এসব কথা জানান দলটির নেতারা।

জাতীয় গণতান্ত্রিক পার্টির উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- পাঁচ আগস্ট শোকরানা নামাজ আদায়, জুলাই মাসব্যাপী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ, গণহত্যাকারী ও শেখ হাসিনার দোসরদের বিচারসহ আওয়ামী লীগের বিচারের দাবিতে আটটি বিভাগীয় শহর ও বিশটি সাংগঠনিক জেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ। এর মাধ্যমে গণসচেতনতা সৃষ্টির কর্মসূচি পালন করা হবে বলে জানায় দলটি।

এ সময়, স্থানীয় নির্বাচন ও পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দলটি সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ঠেকানো গেলে, পিআর পদ্ধতির নির্বাচন ও স্থানীয় নির্বাচনে কোনও আপত্তি থাকবে না।

সর্বশেষ সংবাদ

ফন ডাইকের রেকর্ডে লিভারপুলের জয়, সিটির জয়ে চাপে আর্সেনাল

৬১ মিনিটে কর্নার থেকে মোহামেদ সালাহ তুলে মেরেছিলেন। লাফিয়ে উঠে হেড করেন ভার্জিল ফন ডাইক। ডিফেন্ডার হাবিব দিয়ারা জাল...

এই বিভাগের অন্যান্য সংবাদ