spot_img

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট পালিত হবে ‘গণঅভ্যুত্থান দিবস’

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত হবে। রোববার (২৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে একথা জানান তিনি। আর ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবসের যে ঘোষণা দেয়া হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

পোস্টে উল্লেখ করেন, ১৬ জুলাই, ‘জুলাই শহীদ’ দিবস, ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’ দিবস পালিত হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৮ আগস্ট কোনও দিবস পালিত হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, গত বুধবার ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার।

পরিপত্রে দিবসটিকে প্রতি বছর যথাযথ মর্যাদায় প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়। দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

নববর্ষ উপলক্ষে ঐক্য, সম্প্রীতির বার্তা দিলেন রাষ্ট্রপতি

বাংলা নববর্ষ উপলক্ষে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার (১৩ এপ্রিল) দেওয়া এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ