spot_img

ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে দাবি তুলে তেহরানে হামলার নির্দেশ ইসরায়েলের

অবশ্যই পরুন

ইরান থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে—এই অভিযোগে তেহরানে পাল্টা হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার (২৪ জুন) এক বিবৃতিতে তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টা পরই ইরান এই চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

তবে ইসরায়েলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নূর নিউজ জানায়, ইরানের সশস্ত্র বাহিনীর স্টাফ জেনারেলস অফিস এক বিবৃতিতে জানিয়েছে—সাম্প্রতিক সময়ে ইসরায়েলের দিকে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি। তেহরান দাবি করেছে, তারা যুদ্ধবিরতির শর্ত পুরোপুরি মেনে চলছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সোমবার যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। কিন্তু তার কয়েক ঘণ্টার মাথায় উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ উঠে আসে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। –রিউটার্স

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালি সচল করার জন্য কোনও...

এই বিভাগের অন্যান্য সংবাদ