spot_img

ইতিহাসের পাতায় ট্রাম্পের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে: ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ইতিহাসের পাতায় লেখা হবে। সেই সাথে ট্রাম্পের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রোববার (২২ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

গিদিওন সার ট্রাম্পের হামলা করার সিদ্ধান্তকে ‘সাহসী সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও যোগ করেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ‘ঐতিহাসিক পদক্ষেপ’ নেতৃত্ব দিয়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনই ইরানকে শান্তি স্থাপন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও বড় হামলা চালানো হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না তা দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ সময়সীমা পেরোনোর আগেই ইরানে মার্কিন হামলার দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

`দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে’ সংসদ সদস্য আখতার হোসেনের এমন প্রশ্নের উত্তরে সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার...

এই বিভাগের অন্যান্য সংবাদ